ধনবাড়ী বাসস্ট্যান্ডে যাত্রীদের দুর্ভোগ এবং ট্র্যাফিক জ্যাম হ্রাসের লক্ষ্যে বাসস্ট্যান্ড, বাজার রাস্তা সহ সকল রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। ধনবাড়ী পৌরসভার মেয়র জনাব মুহাম্মদ মনিরুজ্জামান বকল এবং ধনবাড়ী থানার কর্মকর্তার উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মীর আব্দুর রাজ্জাক মেহফুজ (প্যানেল মেয়র-১) জনাব মওলা পাঠান , কাউন্সিলর ২ নং ওয়ার্ড সহ বিভিন্ন শ্রেনীর ব্যক্তি বর্গ।
এ সময় মেয়র বলেন, বাসস্ট্যান্ডসহ মেইন রোডের বিভিন্ন রাস্তায় অপরিকল্পিত অবৈধ স্থাপনা এবং দোকান পাট সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে রাস্তা দখল করে রাখার জন্য জনদুর্ভোগ এবং যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। জনদুর্ভোগ কমানো এবং যান চলাচল যেন ব্যাহত না হয় সেই লক্ষ্যেই আজকের এই বিশেষ অভিযান। আগামী এক সপ্তাহ ধনবাড়ী বাজারের বিভিন্ন রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো তাদেরকে অতি দ্রুত একটি স্থায়ী স্থান নির্ধারিত করে দেওয়া হবে। মেয়র মনিরুজ্জামান বকল সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানান।